আমাদের সংগ্রাম বেকার মুক্ত দেশ গড়ার সংগ্রাম, আমাদের সংগ্রাম দুর্নীতি মুক্ত দেশ গড়ার সংগ্রাম       আমাদের সংগ্রাম বেকার মুক্ত দেশ গড়ার সংগ্রাম, আমাদের সংগ্রাম দুর্নীতি মুক্ত দেশ গড়ার সংগ্রা
WhatsApp Image 2026-02-20 at 10.49.37 PM (1)
WhatsApp Image 2026-02-20 at 10.49.37 PM (3)
WhatsApp Image 2026-02-20 at 10.49.31 PM (4)

চেয়ারম্যানের বার্তা

দলের নেতা কর্মী ও জাতির উদ্দেশ্যে চেয়ারম্যান মহোদয়ের বার্তা।

প্রিয় দেশবাসী,
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে জানায় সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলার জাতীয় নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, তাজউদ্দীন আহমদ সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম. মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান, শহিদ জিয়াউর রহমান, হুসাইন মোহাম্মদ এরশাদ, খালেদা জিয়া ও শেখ হাসিনা এই সকল নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে বাংলা ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দান করেন উল্লেখিত নেতা ছাড়াও আরও অসংখ্য নেতাকর্মীর এই দেশের জন্য অবদান আছে তাদের সবাই শ্রদ্ধা ভরে সালাম পেশ করেন এবং ভাষা আন্দোলন ও মুক্তি যুদ্ধ থেকে ২০২৪ গণ অভ্যূত্থান পর্যন্ত দেশের জন্য সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশ, জাতি ও দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয় নিন্মোক্ত বার্তা প্রকাশ করেন।

জাতির উদ্দেশ্যে বার্তাঃ
বাংলাদেশের সকল পেষাজিবি নাগরিক ও রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী তাদের ব্যক্তিগত সুবিধার্থে অথবা দলীয় স্বার্থে প্রতি নিয়ত একের পর এক অপকর্ম, দূর্নীতি খুন ধর্ষণ লুটপাট চাঁদাবাজি করেই চলেছেন।অথবা আপনাদের নিরবতার কারণে প্রতিদিন ঘটে যাচ্ছে হাজারও অপরাধ মূলক ঘটনা, আপনারা সবাই সে-সব বিষয়ে অবগত আছেন। সবকিছু জেনে শুনে কাপুরুষের মতো বসে থাকার কারণেই অন্যায়কারীরা দুর্নীতিবাজরা দুর্বৃত্তরা এই সকল অপকর্ম করার সুযোগ পেয়েছে তাই গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান সরদার মোঃ আব্দুস সাত্তার দ্ব্যর্থ কন্ঠে জাতির উদ্দেশ্যে বলেন, কাপুরুষের মত আর বসে থাকা চলবেনা, আসুন আমরস একসাথে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এবং দেশের মানুষকে রক্ষা করি, দেশকে ভালবাসি, দেশের মানুষকে ভালবাসি। আজ থেকে, সকল প্রকার অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি এবং সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আমরা এ জাতির জন্য অন্ন্য, বস্ত্র বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থান এবং নিরাপত্তা এই সাতটি মৌলিক অধিকার জণগণের দোরগোড়ায় পৌঁছে দিব এটাই হোক আমাদের অঙ্গীকার ।

নেতা কর্মীদের উদ্দেশ্যেঃ
গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয় সরদার মোঃ আব্দুস সাত্তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা অবগত আছেন প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে অপরাধীরা আশ্রয় নিয়ে থাকে, আবার দলের ঊর্ধ্বতন নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয়য়ে নিজ দলের নেতাকর্মীরা দুর্নীতি খুন ধর্ষণ চাঁদাবাজি লুটপাট এক কথায় সমাজের সকল প্রকার অপরাধ করে থাকে যা স্বচক্ষে দেখার কারণেই এদেশের সাধারণ মানুষ রাজনীতি এবং রাজনীতিবিদকে ঘৃণা করে। কিন্তু সাধারণ মানুষ জানেনা তারা যেটা করছে সেটা রাজনীতি নয়। রাজনীতির ব্যানারে তারা দেশের সম্পদ ও সাধারণ জনগণের সম্পদ লুট করে, প্রকৃত দেশপ্রেমিক ও রাজনীতিবিদ তাদের ঐ সকল অন্যায় কাজে বাধা দিলে তখন ঐ সকল লুটেরা ফ্যাসিস্ট রাজনীতিবিদরা সাধারণ জনগণের উপর নির্যাতন নিপিড়ন জুলুম শুরু করে যা দেখে অন্য কেউ তাদের ঐ সকল অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস না পায়।
রাজনীতি হল সকল নীতির ঊর্ধ্বের নীতি, সকল নীতি থেকে যে নীতি সর্বোত্তম সেই নীতিকেই বলা হয় রাজনীতি গণঅধিকার পার্টি পিআরপির রাজনীতি গতানুগতিক নয়, গণঅধিকার পার্টি পিআরপির রাজনীতি হল, প্রকৃত দেশপ্রেমিক ও স্বচ্ছ রাজনীতি যাকে বলা হয় সঠিক রাজনীতি।
আপনারা যারা গণঅধিকার পার্টি পিআরপি এর রাজনীতি করেন তারা কোনো প্রকার রাষ্ট্রদ্রোহী ও দূর্নীতি করতে পারবেন না। আপনারা যদি গণঅধিকার পার্টি পিআরপির পতাকা তলে রাজনীতি করতে চান তাহলে কোনো প্রকার অন্যায়ের সাথে কোনো প্রকার আপোষ বা সমঝোতা করতে পারবেন না।কোনো প্রকার অসত উদ্দেশ্য নিয়ে এই দলের সদস্য পদ গ্রহন করা যাবে না।এই দলের সদস্য পদ গ্রহণের পর আপনার প্রথম কাজ হবে সমাজ ও দেশের মধ্যে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই, প্রতারণা, ভুমি দখল, সাইবার ক্রাইমসহ এক কথায় সকল প্রকার অপরাধের বিরুদ্ধে, দেশব্যাপী প্রতিরোধে গড়ে তুলতে হবে। দূর্নীতি উৎখাতের জন্য আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতা হবে। কোনো নেতাকর্মী গোপনে কোনো অন্যায়ের সাথে জরিত প্রমান পাওয়া গেলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে না বরং ঐ অপরাধীকে শুদ্ধ করার জন্য গণঅধিকার পার্টি পিআরপি এর গঠনতন্ত্র মতে অপরাধের ধরন অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত জেলখানায় রেখে শাস্তি প্রদান করার জন্য দল সরাসরি আদালতে অভিযোগ করবে।
দল সক্রিয় হওয়ার পরবর্তীতে আমরা দেশে ও দেশের বাইরে অপরাধ মূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য মানুষকে স্বচেতন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের শিক্ষা মূলক ক্যাম্পেইন কর্মসূচি গ্রহণ করব।

Translate »