জনগণের অধিকার প্রতিষ্ঠা, জ্বালানি সংকট নিরসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই পিআরপির লক্ষ্য
রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, বেকারত্ব, দুর্নীতি ও চাঁদাবাজির মতো নানা সংকটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এমন এক সময়ে নতুন রাজনৈতিক দল হিসেবে গণঅধিকার পার্টি–পিআরপি জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার, সুশাসন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মাঠে নামার কথা বলছে। দলটির দাবি, ক্ষমতার রাজনীতির পরিবর্তে জনগণকেন্দ্রিক রাজনীতিই হবে তাদের মূল শক্তি। […]